SameCoin - A Completely Safe, Convenient, and Reliable Stablecoin Ecosystem
ফরিদগঞ্জে করোনায় মাঠ পর্যায়ে সক্রিয় জয় বাংলা স্কোয়াড
Thursday, August 19, 2021
SameCoin - A Completely Safe, Convenient, and Reliable Stablecoin Ecosystem
SameCoin is a completely safe, convenient, and reliable Stablecoin ecosystem.
Sunday, May 10, 2020
মহামারি নভেল করোনা ভাইরাসের কারণে কার্যত গৃহবন্দী অবস্থায় রয়েছে দেশের মানুষ। এমন পরিস্থিতিতে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়ে অসহায় মানুষকে সহযোগিতা করে যাচ্ছে ফেসবুকভিত্তিক স্বেচ্ছাসেবী টিম ‘জয় বাংলা স্কোয়াড’।
‘মানুষের সেবায় সর্বদা প্রস্তুত’ স্লোগানকে সামনে রেখে জরুরি সেবা দিয়ে যাচ্ছে ‘জয় বাংলা স্কোয়াড’। অবরুদ্ধ শহরবাসীকে লকডাউনের শুরুর দিক থেকেই নানান সেবা দিচ্ছে স্বেচ্ছাসেবী এ টিম। এসকল সেবার মধ্যে রয়েছে, জরুরি পরিবহন, নিত্য প্রয়োজনীয় খাদ্য-সামগ্রী পরিবহন, নিরাপত্তা সামগ্রী ও ওষুধ সরবরাহ, তথ্য হাব (এরিয়া ভিত্তিক), ইমার্জেন্সি স্বাস্থ্যসেবা (ঘরে যাবে ডাক্তার) রয়েছে। এছাড়াও দরিদ্র ও অসহায়দের ত্রাণ পৌছে দিচ্ছেন এ টিমের সদস্যরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভুরিভুরি প্রসংশা কুড়ানো এ সংগঠনের উদ্যোক্তা এবং প্রধান সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক কর্মী ভূঁইয়া মোঃ ফয়েজউল্লাহ মানিক। জয় বাংলা স্কোয়াডের উদ্যোগে এই কার্যক্রমে বর্তমানে সারা দেশের ২১ টি জেলার ৩৭ টি উপজেলায় প্রায় চার সহস্রাধিক স্বেচ্ছাসেবক এ টিমের হয়ে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।
সরকারের সাধারণ ছুটি ঘোষনার পর, এখন পর্যন্ত জয় বাংলা স্কোয়াড প্রায় সাড়ে তিন হাজার পরিবারে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে সারাদেশের বিভিন্ন স্থানে। কেবল ঢাকাতেই প্রায় ১০০০+ সাহায্যপ্রার্থী ভাই-বোনকে ফ্রি ইমার্জেন্সি রাইড সেবা প্রদান করা হয়েছে। প্রায় ৭০০+ পরিবারে বাজার সামগ্রী পৌঁছে দিয়েছে স্কোয়াডের স্বেচ্ছাসেবকগণ বিনা পারিশ্রমিকে। স্কোয়াডের ডাক্তারগণের কাছ থেকে বিনামূল্যে টেলিমেডিসিন সেবা নিয়েছেন প্রায় ২৫০০+ মানুষ। এছাড়াও দেশের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত পাঁচ শতাধিক শিক্ষার্থীদের পাশে দাড়িয়েছে জয় বাংলা স্কোয়াড পরিবার। এর মধ্যে কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়েরই ২০০+ বলে জানান স্কোয়াডের প্রধান সমন্বয়ক ভূঁইয়া মোঃ ফয়েজউল্লাহ মানিক।
সেবার ধরন নিয়ে জয় বাংলা স্কোয়াডের প্রধান সমন্বয়ক ভূঁইয়া মোঃ ফয়েজউল্লাহ মানিক বলেন, সারা পৃথিবীর মত বাংলাদেশও করোনা ভাইরাসের সংক্রমণের ভয়াল থাবা থেকে রেহাই পায়নি। জাতির এ ক্রান্তিকালীন সময়ে মানবিক দায়বদ্ধতার জায়গা থেকেই আমাদের ক্ষুদ্র প্রয়াস এই 'জয় বাংলা স্কোয়াড'। আমাদের টিমের সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে জরুরি সেবা প্রদান করে যাচ্ছে।
তিনি আরও বলেন, আপনারা নিজের পরিবার, সমাজ তথা রাষ্ট্রের সুরক্ষায় ঘরে থাকুন, আপনাদের প্রয়োজনে আমরা প্রস্তুত আছি।’ সবশেষে তিনি স্কোয়াডের সহযোগী সমন্বয়ক নাসির উদ্দিন,আব্দুল হাই সেলিম,আশরাফুল রনি,রেজওয়ানুর রহমান, কাউসার আহমেদ,ইশতিয়াক আহমেদ শরীফ,ইব্রাহিম রাসেলসহ সকল শুভানুধ্যায়ীগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জানিয়ে বলেন - "আপনারা হয়তো জেনে থাকবেন, কোনো রকম ফান্ড রেইজ না করেই কেবল সমন্বয়কগনের অক্লান্ত পরিশ্রম আর স্বেচ্ছাসেবকগণের স্বেচ্ছায় সেবা দানের মানসিকতা আর শুভানুধ্যায়ীগণের সহযোগিতায় এই দীর্ঘ অস্বস্তিকর সময় মোকাবিলা করে যাচ্ছে জয় বাংলা স্কোয়াড। মানবিক সমাজ বিনির্মানে সকলের সহযোগিতার প্রয়াস বিস্তৃত হোক, এটাই আমাদের চাওয়া। "
ডাঃ হারুন অর রশিদ সাগর জয় বাংলা স্কোয়াড এর পক্ষ থেকে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দিয়ে যাচ্ছেন।
কার্যক্রম নিয়ে জয় বাংলা স্কোয়াডের ফরিদগঞ্জ উপজেলার সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহপরান খান বলেন, আজ সমাজের প্রয়োজনে, দেশের এই ক্রান্তিলগ্নে মানবসেবায় নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করার জন্যে আমরা সর্বদা প্রস্তুত রয়েছি। ঘরবন্দি মানুষের বিভিন্ন চাহিদা পূরণের চেষ্টা করছি আমরা। কল পাওয়ামাত্রই বাজার নিয়ে সাহায্যপ্রার্থীর দোরগোড়ায় পৌঁছে যাচ্ছেন আমাদের টিমের সদস্যরা। এছাড়াও দুস্থদের শুভেচ্ছা উপহার হিসেবে দিচ্ছি নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী, ওষুধ ইত্যাদি।
এ টিমের স্বেচ্ছাসেবক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ কাউছার আহমেদ অনিক বলেন, আমরা টিমের সদস্যরা সর্বদা প্রফুল্লচিত্তে কাজ করে যাচ্ছি। গৃহবন্দী ও অসহায় মানুষের সেবার মধ্যেই আমরা আমাদের আনন্দ খুঁজে পাই।
জয় বাংলা স্কোয়াডের মূল হট লাইন নাম্বারগুলো হলো- ০১৬৭৬৯৮৬৬০০, ০১৭১৫১৯৪১৬৪, ০১৯৪৮৯৯৮৯৪২, ০১৯৭০৫৫৮৫৭৪, ০১৮২৩০৩০৯০৮, ০১৫১৫৬৩৭৪৭৫।
Subscribe to:
Comments (Atom)
